Sunday, June 21, 2026

এখন বিশ্ববাংলা সংবাদ-এর রিপোর্টকে মান্যতা দিয়ে অপসারিত অর্পিতা

Date:

Share post:

এখন সংবাদ বিশ্ববাংলা আগেই প্রশ্ন তুলেছিল। দুর্নীতি থেকে স্বজন পোষণ, একাধিক অভিযোগ রাজনৈতিক মহলে ঘুরে বেরিয়েছে। তাঁর জন্যই দলের পুরনো দিনের কর্মী বিপ্লব মিত্রর দল ছাড়তে বাধ্য হয়েছেন, অভিযোগ ছিল দলের অন্দরেই। সে নিয়ে পরপর প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। কার্যত সেই অভিযোগকে মান্যতা দিয়ে দক্ষিণ দিনাজপুরের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো অর্পিতা ঘোষকে। বৃহস্পতিবার দলের ভার্চুয়াল বৈঠক থেকে এই সিদ্ধান্ত সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেলার কার্যনির্বাহী সভাপতি ছিলেন গৌতম দাস। তাঁর হাতেই দেওয়া হলো জেলার দায়িত্ব। প্রশ্ন, এবার কী বলবেন জেলার অপসারিত সভাপতি?

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...