Sunday, June 21, 2026

“রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে”, মুখ্যমন্ত্রীকে বৈঠকে ডাকলেন ধনকড়

Date:

Share post:

ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে জগদীপ ধনকড়। বৃহস্পতিবার, রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে এই অভিযোগ তুলে টুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনার জন্য রীতিমতো ডেকে পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, রাজ্যে বিরোধী নেতানেত্রী, সাংসদ, বিধায়কদের ওপর ‘পুলিশ জুলুমবাজি’ চালাচ্ছে সেটা মেনে নেওয়া যায় না। পুলিশ “দলের কর্মীদের মতো আচরণ করছে” বলে অভিযোগ করেন জগদীপ ধনকড়।
এর আগে বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তার মধ্যে সাম্প্রতিক ঘটনা হল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ভার্চুয়াল বৈঠকে ডাকা। এই নিয়ে একুশে জুলাই-এর সভায় মুখ্যমন্ত্রী রীতিমতো রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগেন। যার বিরুদ্ধাচরণ করে টুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ তুলেছেন তিনি। এই পরিস্থিতিতে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...