Saturday, April 4, 2026

শর্তসাপেক্ষে জামিন পেলেন বিজেপি নেতা রাজু

Date:

Share post:

শর্তসাপেক্ষে জামিন পেলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। চোপড়ায় কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে ধর্না মঞ্চ থেকে বুধবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে বিজেপি নেতাকে ১০ হাজার বন্ডে জামিন দেওয়া হয়। অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতের বিচারক মহুয়া রায় বসু এই নির্দেশ দেন।

সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানান, ১০ হাজার টাকা বন্ডে নির্দিষ্ট শর্তে রাজু বন্দ্যোপাধ্যায়কে জামিনে মুক্তি দেন বিচারক। পাশাপাশি, তদন্তের স্বার্থে তদন্তকারী আধিকারিকরা ডাকলেই তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেন বিচারক।

আদালত সূত্রে খবর, ওই বিজেপি নেতার বিরুদ্ধে দু’টি মামলা রুজু করেছে পুলিশ। বেআইনিভাবে ইসলামপুরে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ এবং অবৈধভাবে জমায়েতের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...