Friday, April 3, 2026

মাস্ক না পরলেই ২ বছরের জেল, ১ লক্ষ টাকা জরিমানা!

Date:

Share post:

লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তাই সংক্রমণ ঠেকাতে এবার কড়া সিদ্ধান্ত নিল ঝাড়খন্ড। বুধবারই ঝাড়খণ্ড সংক্রমক ব্যধি অধ্যাদেশ ২০২০ নামে একটি অর্ডিন্যান্স রাজ্য মন্ত্রিসভায় জারি করেছে ঝাড়খণ্ড সরকার৷ এবার থেকে ঝাড়খণ্ডে কেউ মাস্ক না পরে বাইরে বের হলেই তাঁর এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে৷

শুধু মাস্ক না পরাই নয়, সামাজিক দূরত্বের মত ভাইরাস সংক্রান্ত সুরক্ষা বিধি না মানলেই অভিযুক্তের সমপরিমাণ জরিমানা এবং সঙ্গে ২ বছর পর্যন্ত জেল হতে পারে৷ বুধবারই ঝাড়খণ্ড সংক্রমক ব্যাধি অধ্যাদেশ ২০২০ নামে একটি অর্ডিন্যান্স রাজ্য মন্ত্রিসভায় জারি করেছে ঝাড়খণ্ড সরকার৷

এ বিষয়ে রাজ্যের ক্যাবিনেট সচিব অজয় কুমার জানিয়েছেন, ভাইরাস নিয়ন্ত্রণে রাজ্য সরকার বার বারই একাধিক নির্দেশ জারি করেছে৷ কিন্তু এক শ্রেণির মানুষ কিছুতেই সেই সমস্ত নির্দেশ ঠিকমতো মানছেন না৷ সেই কারণেই এবার কড়া পদক্ষেপ করতে বাধ্য হল রাজ্য সরকার৷

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...