Wednesday, June 24, 2026

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী-অফিসারদের ১৫% বেতন বৃদ্ধির চুক্তি

Date:

Share post:

অসময়েও খুশির খবর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ও অফিসারদের। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ও অফিসারদের ১৫% বেতন বাড়তে চলেছে। বুধবার, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক কর্মী-অফিসারদের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস-এর মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, একই সঙ্গে ঠিক হয়েছে, পরবর্তীকালে ব্যাঙ্কের মুনাফার উপর ভিত্তি করে কর্মী-অফিসারদের বেতন বৃদ্ধি হবে। এটা এর আগে কখনও হয়নি।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বেতন বৃদ্ধি নিয়ে দীর্ঘ প্রায় তিন বছর ধরে আলোচনা চলেছিল। অবশেষে সিদ্ধান্ত হল। নতুন বেতন চুক্তি কার্যকর হচ্ছে ২০১৭ সালের ১ নভেম্বর থেকে। ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এই চুক্তির ভিত্তিতেই রাষ্ট্রায়ত্ত ছাড়াও কিছু পুরনো বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের বেতন সংশোধনও হবে।
এই প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মুনাফার ভিত্তিতে কর্মী ও অফিসারদের বেতনের একটি অংশ বৃদ্ধির নিয়ম চালু হচ্ছে। বেতন কত বৃদ্ধি হবে, তা নির্ভর করবে সেই ব্যাঙ্কের মুনাফার উপর। আর্থিক দাবিগুলি নিয়ে চুক্তি হয়েছে। এরপর সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি-সহ আরও কিছু বিষয় নিয়ে আইবিএর সঙ্গে আলোচনা হবে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...