Wednesday, June 24, 2026

মাথায় হাত ভারতীয় বোর্ডের, সৌরভদের কি পদত্যাগ করতে হবে?

Date:

Share post:

আইনি জটিলতায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই চরম বিপদে। বোর্ডের তিন কর্তার মেয়াদ নিয়ে রাতের ঘুম ছুটেছে সদস্যদের। আর এক্ষেত্রে লোধা কমিটির গাইড লাইনই হচ্ছে আসল ভিলেন। ফলে নিয়মের ফস্কা গেরোয় আগামী কয়েক দিনে অনেক।কিছু ঘটে যেতে পারে। আর তার ফাঁক দিয়ে নতুন বোর্ড সভাপতি চলে এলে আইনত কিছু বলার থাকবে না।

কেন?

লোধা কমিটির গাইড লাইন অনুযায়ী বোর্ডের কোনও কর্তাই টানা ৬বছরের বেশি পদে থাকতে পারবেন না! ৬ বছর শেষ হলে ৩ বছর ‘কম্পালসারি কুলিং অফ পিরিয়ড’-এ যেতে হবে। রাজ্য এবং বোর্ড সব মিলিয়েই এই নিয়ম। এই নিয়ম অনুযায়ী বোর্ড সচিব জয় শাহর মেয়াদ মে মাসেই শেষ হয়ে গিয়েছে। যুগ্ম সচিব জয়েশ জর্জের মেয়াদ শেষ হবে ২৩ সেপ্টেম্বর। আর যার দিকে সমস্ত ক্রিকেটপ্রেমীদের নজর বোর্ড প্রেসিডেন্ট সৌরভের মেয়াদ শেষ হচ্ছে রবিবার, ২৬ জুলাই। তাহলে বোর্ডের ভবিষ্যৎ কী হবে। ইতিমধ্যে বোর্ড সৌরভ-জয়ের মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে গিয়েছে। মামলা গ্রহণ করা হলেও শুনানি হবে অগাস্টের প্রথম সপ্তাহে। তাহলে মাঝের এই সময়ে সৌরভের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। জয়ের তো শেষ হয়েই গিয়েছে। এর মাঝে কেউ যদি নতুন বোর্ড প্রেসিডেন্ট ও সচিবের দাবি জানান, তাহলে নিয়ম মেনে তা তো অস্বীকার করা যাবে না। সুপ্রিম কোর্ট মামলার শুনানি শুনতে চাইলেও অন্তর্বর্তী কোনও নির্দেশও দেয়নি। তাহলে? ভারতীয় বোর্ড এমন শনির দশায় কোনওদিন পড়েনি। শুনানির আগে যদি নতুন প্রেসিডেন্ট ও সচিবের দাবি জানানো হয়, তাহলে কী করবে বোর্ড?

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...