Wednesday, June 24, 2026

সরকারি নির্দেশিকা অমান্য করে লকডাউনে মার্কশিট বিলি স্কুলের

Date:

Share post:

লকডাউনের মধ্যেই মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠল হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনের বিরুদ্ধে। শুধু তাই নয়, একইসঙ্গে একাদশ শ্রেণীতে ভর্তির ফর্ম বিলি করা হয় বলে অভিযোগ। লকডাউনের কারণে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়ার দিন পরিবর্তন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশিকা জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে ২২ জুলাই এবং ২৪ জুলাই মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে। কিন্তু তা সত্ত্বেও সেই নির্দেশিকাকে অমান্য করার অভিযোগ উঠল স্কুলের বিরুদ্ধে।

এদিন দেখা যায় স্কুল থেকে মার্কশিট, সার্টিফিকেট সহ একাদশ শ্রেণীতে ভর্তির ফর্ম নিয়ে বেরোচ্ছেন অভিভাবকরা। অথচ রাজ্য সরকার নির্দেশ দিয়েছে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগস্ট মাসে। এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, ” রাজ্যজুড়ে লকডাউন আজ। এই অবস্থায় স্কুল খোলার নিয়ম বহির্ভূত। আমরা তদন্ত করে দেখছি। জেলা পরিদর্শকের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট এলে পদক্ষেপ নেওয়া হবে।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...