Saturday, April 4, 2026

“করণ জোহর তৈরি করেন, কারও কেরিয়ার নষ্ট করতে পারেন না”: অনুরাগ কাশ্যপ

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম নিয়ে সরগরম হয়েছে বলিউড মহল । একের পর এক অভিনেতা-অভিনেত্রী মুখ খুলেছেন । আর এই নেপোটিজম বিতর্কে প্রথম সারিতেই যাঁর নাম উঠে এসেছে তিনি হলেন প্রযোজক-পরিচালক করণ জোহর। এবার এই প্রযোজক-পরিচালকের পাশে দাঁড়ালেন আর এক পরিচালক অনুরাগ কাশ্যপ । তিনি বলেন, “করণ জোহর মানুষের কেরিয়ার তৈরি করেন। কারও কেরিয়ার ভাঙতে পারে না।”

করণ জোহর ও অনুরাগ কাশ্যপ জুটি বেঁধে একাধিক ছবি করেছেন। বম্বে ভেলভেট, লাস্ট স্টোরিজ, ঘোস্ট স্টোরিজ প্রমুখ। অনুরাগ বলেন,”দশ বছর আগের বলিউড আর বর্তমান বলিউডের মধ্যে অনেক ফারাক। দশ বছর আগের যশরাজ ফিল্মস আর এখন যশরাজ ফিল্মসের মধ্যে বিস্তর বদল এসেছে। আপনি যদি মনে করেন যশরাজ ফিল্মস বা ধর্মা থেকে বিরতি নেবেন, তাহলে বাইরে বড় লাইন।”

করণ জোহরের পাশে দাঁড়িয়ে কাশ্যপ আরও বলেন, “করণ জোহর একজনকে ছবিতে সুযোগ দিয়ে তাঁর কেরিয়ার তৈরি করেন। প্রযোজকের বাইরেও, ও একজন ব্যবসায়ী। বাজারের চাহিদা বোঝেন। ও সবার কেরিয়ার তৈরি করেন, কারও কেরিয়ার ভাঙতে পারে না।”

তাঁর দাবি, “বহিরাগতরা এখন অনেক বেশী সুযোগ পাচ্ছে। দশ বছর আগেও এই প্রথা ছিল না। এখন যে বিতর্ক চলছে, সেটা দশ বছরের পুরনো। এখন সোশ্যাল মাধ্যম আছে। সেখানেই অভিনেতা-অভিনেত্রীদের পারফরম্যান্স বিচার করা হয়।”

এদিকে, বহিরাগত বিতর্ক সম্প্রতি উসকে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। তাপসী পান্নু ও স্বরা ভাস্ককে ‘বহিরাগত’ বলে নেপোটিজমের ফসল বলে সুর চড়িয়েকেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...