Wednesday, June 24, 2026

ভোটের মুখে দল শক্তিশালী করতে জেলাস্তরে একাধিক রদবদল করলেন মমতা

Date:

Share post:

জেলাস্তরের সংগঠন আরও মজবুত করার কাজ শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার দলের এক জরুরি ভিডিও বৈঠকে একাধিক জেলা কমিটির দায়িত্বে নতুন মুখ এনেছেন৷ এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে জঙ্গলমহলের জনসাধারনের কমিটির ছত্রধর মাহাতোকে সরাসরি তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য করা হয়েছে৷ এছাড়াও রাজ্য কমিটির সদস্য হলেন চূড়ামণি মাহাত, সুকুমার হাঁসদা৷
তৃণমূল যুব’র উত্তর ও দক্ষিণ কলকাতার নতুন কমিটি ঘোষিত হয়েছে৷ সরানো হয়েছে উত্তরের দীর্ঘদিনের সভাপতি কাউন্সিলর জীবন সাহা এবং দক্ষিণের সভাপতি মন্ত্রী অরূপ বিশ্বাসে ভাই স্বরূপ বিশ্বাসকে৷

আপাতত জানা গিয়েছে :

◾পুরুলিয়া:
পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি শান্তিরাম মাহাতোকে সরিয়ে দেওয়া হলো৷ নতুন সভাপতি হলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডুর স্বামী গুরুপদ টুডু৷ জেলা কমিটির চেয়ারম্যান
শান্তিরাম মাহাতো l

◾বাঁকুড়া :
বাঁকুড়া জেলা তৃণমূলের নতুন সভাপতি হলেন শ্যামল সাঁতরা৷

◾কোচবিহার :
কোচবিহার জেলা তৃণমূলের নতুন সভাপতি হলেন প্রাক্তণ সাংসদ পার্থ প্রতিম রায়৷

◾ঝাড়গ্রাম :
ঝাড়গ্রাম জেলা তৃণমূলের নতুন সভাপতি হলেন বিধায়ক দুলাল মুর্মু৷ বিরবাহা সোরেন এই পদে ছিলেন৷ নতুন কমিটিতে তাঁকে চেয়ারপার্সন করা হয়েছে l

◾পশ্চিম মেদিনীপুর :
পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের সভাপতি অজিত মাইতি৷ চেয়ারম্যান হয়েছেন দীনেন রায়৷ নতুন পদ তৈরি করে এই জেলার কো-অর্ডিনেটর করা হয়েছে ৩জনকে৷ সাংসদ মানস ভুঁইয়া, বিধায়ক শিউলি সাহা এবং বিধায়ক প্রদীপ সরকার৷ এই প্রদীপ সরকার গত উপ-নির্বাচনে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিধানসভা কেন্দ্র খড়্গপুর তৃণমূলের দখলে নিয়ে এসেছেন৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...