Saturday, April 4, 2026

ডেন্টাল কলেজের হস্টেলে পিজিটি ছাত্রীর দেহ উদ্ধার, অনুমান অবসাদে আত্মহত্যা

Date:

Share post:

ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজের হস্টেলের ঘর থেকে উদ্ধার পিজিটি ছাত্রীর ঝুলন্ত দেহ। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। ওই জুনিয়র চিকিৎসকের নাম মানসী মণ্ডল। গলায় দড়ি দিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। কলেজের দ্বিতীয় বর্ষের পিজিটি ছাত্রী মানসী মণ্ডল মানসিক অবসাদে ভুগছিলেন বলে সূত্রের খবর।
এদিন সকালে সোয়া ৯টা নাগাদ বন্ধুদের ফোন করে মানসী জানান তিনি দেরিতে কলেজে যাবেন। কিন্তু তারপর তাঁকে কলেজে না দেখে খোঁজ শুরু করেন সহপাঠীরা। হস্টেলের ঘরে খোঁজ করতে এসে ঘরের দরজা খুলতে পারেন না লেডিস হস্টেলের সুপার। বিষয়টি তিনি কলেজ কর্তৃপক্ষকে জানান। খবর দেওয়া হয় এন্টালি থানায়। পুলিস দরজা ভেঙে মানসীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘরের ভিতর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে এন্টালি থানার পুলিস। সেই সুইসাইড নোটেই মানসিক অবসাদের কথা লেখা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মানসীর স্বামী বেঙালুরুতে কর্মরত। মার্চ থেকে দেখা হয়নি তাঁদের। একথা বন্ধুদের একাধিকবার জানান মানসী। পুরুলিয়ার বাসিন্দাও ওই জুনিয়র ডাক্তারের মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...