Sunday, June 28, 2026

বাফেটকে টপকে এবার বিশ্বের ধনী তালিকার পাঁচ নম্বরে মুকেশ অম্বানি

Date:

Share post:

ক্রমশ লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন তিনি। বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় এবার পাঁচ নম্বরে জায়গা করে নিলেন মুকেশ অম্বানি। রিয়েল টাইম বিলিয়নেয়ার্স লিস্ট’ অনুযায়ী এই তথ্য সামনে এসেছে। এবার তিনি টপকে গিয়েছেন ওয়ারেন বাফেটকেও।

বুধবারের হিসেবে মুকেশ অম্বানীর মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৭ হাজার কোটি মার্কিন ডলার। তালিকার শীর্ষস্থানে রয়েছে ন অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস। তাঁর সম্পত্তির পরিমাণ ১৮ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে বিল গেটস। তাঁর সম্পত্তির পরিমাণ ১১ হাজার ৩১০ কোটি মার্কিন ডলার। বার্নার্ড্ আর্নল্ট ও তাঁর পরিবার রয়েছে তৃতীয় স্থানে। ১১ হাজার ২০০কোটি মার্কিন ডলারের মালিক আর্নল্ট পরিবার। মুকেশের আগেই আছেন ফেসবুক-হোয়াটসঅ্যাপ কর্ণধার আট হাজার ৯০০ কোটির মালিক মার্ক জুকারবার্গ। অন্যদিকে ওয়ারেন বাফেটের সম্পত্তির পরিমাণ ৭ হাজার ২৭০ কোটি মার্কিন ডলার।

মহামারি আবহে বিশ্বজুড়ে অর্থনীতি টালমাটাল। এরই মধ্যে গুগল, ফেসবুক, ইনটেল, সিলভার লেক, ভিস্তা, কেকেআর-এর মতো সংস্থা বিনিয়োগ করেছে রিলায়েন্সে। গত তিন মাসে জিয়োতে ১ লক্ষ ১৭ হাজার কোটিরও বেশি বিনিয়োগ হয়েছে রিলায়েন্সে। ওই তালিকা অনুযায়ী মুকেশের সম্পত্তির পরিমাণ বেড়েছে ৪.৪৯ শতাংশ। অন্যদিকে প্রথম থেকে চতুর্থ স্থানে থাকা প্রত্যেকের সম্পত্তির পরিমাণ কমেছে ০.২০ শতাংশ থেকে ১.৭২ শতাংশ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...