Wednesday, March 25, 2026

মর্মান্তিক! আদিবাসী বধূকে গণধর্ষণ হাড়োয়ায়

Date:

Share post:

ফের সামনে এল গণধর্ষণের ঘটনা। এবার আদিবাসী বধূকে গণধর্ষণ করার অভিযোগ উঠল হাড়োয়ায়। অভিযোগ, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মেছো ভেড়িতে গণধর্ষণ করা হয় তাঁকে। অর্ধনগ্ন অবস্থায় হাত, মুখ বেঁধে মেছো ভেড়ির পাশে ফেলে রেখে যাওয়া হয় ওই মহিলাকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার এক নম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতের মুন্সিঘেরির ছয়ানি বাজার সংলগ্ন এলাকার এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভও দেখান স্থানীয়রা।

জানা গিয়েছে, ছয়ানি বাজার এলাকায় গত কয়েকদিন ধরে রাজনৈতিক সংঘর্ষ লেগেই ছিল। বুধবার রাতে বোমাবাজিও হয় সেখানে। এই ঘটনায় বেশ কিছু মানুষ ভয় পেয়ে অন্যত্র চলে যান। সেই দলে ছিলেন নির্যাতিতার স্বামীও। তিনি খুঁজতে বেরোন তাঁর স্বামীকে। অভিযোগ, সেই সময় ওই মহিলাকে মন্টু কাহার, জগবন্ধু দাস ওরফে কেলো, শুকদেব দাস-সহ বেশ কয়েকজন গৃহবধূকে মেছো ভেড়িতে তুলে নিয়ে গণধর্ষণ করে।

এদিন সকালে হাত-মুখ বাঁধা, অর্ধনগ্ন অবস্থায় নির্যাতিতাকে দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় হাড়োয়া থানার পুলিশকে। মহিলাকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। এদিন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এবং পথ অবরোধ করেন স্থানীয় মহিলারা। স্থানীয়দের বক্তব্য, বুধবার রাতে পুলিশের সামনে গোটা ঘটনা ঘটেছে। শেষমেষ অভিযুক্তদের গ্রেফতার করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...