Saturday, April 4, 2026

বদলে যাচ্ছে ট্রেনের টিকিট! জেনে নিন নয়া ব্যবস্থা…

Date:

Share post:

মহামারি পরিস্থিতিতে বদল ঘটছে বহু বিষয়ের। সংক্রমণ ঠেকতে বদলান হচ্ছে অনেক নিয়ম।এবার বদল ঘটতে চলেছে ট্রেনের টিকিটের। হাতে হাতে ট্রেনের টিকিট দিলে ছড়াতে পারে সংক্রমণ। এবার সংক্রমণের সেই ঝুঁকি কমাতেই অভিনব ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেল। বস্তুত উত্তর-মধ্য রেলপথে এই ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। কিউআর কোড ভিত্তিক স্পর্শবিহীন টিকিট চেকিং সিস্টেম। এবার গোটা ভারতেই রেলপথে এই ব্যবস্থা চালু করা হবে।
উত্তর-মধ্য রেলপথে বিভাগের প্রয়াগরাজ শাখাতেই এই উদ্ভাবনি কিউআর কোড ভিত্তিক টিকিট চেকিং সিস্টেমটি তৈরি করা হয়েছে। সেখানকার কর্তারা জানিয়েছেন, সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে তা যেখান থেকেই বুক করা হোক না কেন, বুকিং সফল হলেই যাত্রীর মোবাইল নম্বরে রেলের পক্ষ থেকে একটি এসএমএস পাঠানো হবে। তাতে একটি ইউআরএল বা কিউআর কোড দেওয়া থাকবে। টিকিট দেখতে চাইলে ওই কিউআর কোড বা ইউআরএল-এ ক্লিক করলেই সংরক্ষিত টিকিটের কিউআর কোডটি যাত্রীর মোবাইল ব্রাউজারে প্রদর্শিত হবে। টিকিট পরীক্ষকের মোবাইলে থাকবে স্ক্যানার। তা ওই কোডের সামনে ধরলেই টিকিটটি দেখা যাবে।
এই নয়া স্পর্শবিহীন টিকিট চেকিং এবং স্ক্যানিং সিস্টেম দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছে ভারতীয় রেল। টিকিট পরীক্ষকসহ চেকিং পরিষেবার সঙ্গে যুক্ত সকল কর্মীদের এই বিষয়ে দ্রুত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...