Wednesday, June 24, 2026

সংখ্যাগরিষ্ঠতা আছে, বিধানসভার অধিবেশন শিগগিরই: গেহলট

Date:

Share post:

কাল শুক্রবার রাজস্থানে কংগ্রেস বনাম কংগ্রেসের আইনি যুদ্ধে গুরুত্বপূর্ণ রায় ঘোষণা হবে। শচিন পাইলট সহ ১৯ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়কের পদ খারিজ নিয়ে স্পিকারের নির্দেশের বিরুদ্ধে করা মামলায় রায় দেবে রাজস্থান হাইকোর্ট। তার আগে বৃহস্পতিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, দল ঐক্যবদ্ধ আছে। সরকারের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতাও আছে। কোনও চিন্তা নেই, খুব শিগগিরই বিধানসভার অধিবেশন ডাকা হবে। এদিন রাজ্যপাল কলরাজ মিশ্রের সঙ্গেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...