Tuesday, April 7, 2026

রাত পোহালেই সপ্তাহের দ্বিতীয় লকডাউন: সতর্ক প্রশাসন, আপনিও সচেতন হোন

Date:

Share post:

সারা দেশের মতো বাংলাতেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই মহামারি মোকাবিলায় বাধ্য হয়েই ফের পূর্ণাঙ্গ লকডাউনের পথে হাঁটতে হয়েছে রাজ্য সরকারকে। আপাতত রোটেশন পদ্ধতিতে সপ্তাহে দু’দিন করে লকডাউন শুরু হয়েছে রাজ্যজুড়ে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার দিয়ে তা শুরু হয়েছে। নবান্নের ঘোষণা অনুযায়ী, আগামীকাল শনিবার চলতি সপ্তাহের দ্বিতীয় লকডাউন পালিত হবে লকডাউন। বৃহস্পতিবার লকডাউনে রাজ্যজুড়ে ব্যাপক ইতিবাচক সাড়া মিলেছিল। শহর থেকে শহরতলী কিংবা জেলায় জেলায় ওইদিন কার্যত শুনশান চেহারা নিয়েছিল। শনিবারও লকডাউন সফল হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী প্রশাসন।

বৃহস্পতিবারের মতো শনিবারও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউন মানবে বলেই মনে করা হচ্ছে। তবে এখনও বেশকিছু অসচেতন মানুষ বিষয়টিকে হালকাভাবেই নিচ্ছে। আর তাদের এই অসতর্কতার জন্যই মহামারির ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। “কারণ” ছাড়া ওইদিনও রাস্তায় বেরিয়েছিলেন অনেকেই। কিন্তু এবার আরও কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় নামবে পুলিশ প্রশাসন।

গত বৃহস্পতিবার কলকাতা শহরজুড়ে কড়া মনোভাব দেখিয়েছে পুলিশ। লকডাউন কার্যকর করতে ডিসি পদ মর্যাদার আধিকারিক পর্যন্ত রাস্তায় নেমেছিলেন। কোথাও নাকা চেকিং, কোথাও ড্রোন আবার কোথাও টহলদারিতে পুলিশের জালে ধরা পড়েছে এমন অনেক অসচেতন মানুষ। এবার যাতে একশো শতাংশ লকডাউন হয়, তার জন্য শনিবারও রাজ্যজুড়ে থাকবে ব্যাপক পুলিশি নজরদারি। জরুরি পরিষেবায় রয়েছে ছাড়। তাই মানুষ যাতে অপ্রয়োজনে বাড়ি থেকে না বেরোন, সেই আবেদনই করা হয়েছে প্রশাসনের তরফে।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...