Monday, June 8, 2026

রাজস্থানে সরকার ফেলার চেষ্টা হচ্ছে, তোপ রাহুলের

Date:

Share post:

রাজস্থানে কংগ্রেস বনাম কংগ্রেসের দ্বন্দ্ব এবং তার ফলে উদ্ভুত নজিরবিহীন সংকটে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে রাজস্থান ইস্যু। এই পরিস্থিতিতে এই প্রথম রাজস্থানের সংকট নিয়ে মুখ খুললেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও সাংসদ রাহুল গান্ধী। এই মরুরাজ্যে বিজেপি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাহুল। তাঁর বক্তব্য, রাজ্যপালের উচিত এখনই বিধানসভা ডেকে অাস্থা ভোট করানো। কারণ বিজেপি রাজস্থানের সরকারকে ফেলার চক্রান্ত করছে। মানুষের গণতান্ত্রিক মতামতকে উপেক্ষা করে সরকারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

এদিকে শুক্রবার রাজস্থান হাইকোর্টে পাইলট শিবিরের স্বস্তি মেলার পর রাজভবনে গিয়ে রাজ্যপাল কালরাজ মিশ্রর সঙ্গে দেখা করে দ্রুত বিধানসভার অধিবেশন ডাকার দাবি তোলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পরে সাংবাদিকদের তিনি বলেন, রাজ্যপালের উপর চাপ তৈরির চেষ্টা হচ্ছে যাতে তিনি বিধানসভার অধিবেশন না ডাকেন। সরকারে অস্থিরতা জিইয়ে রাখাই এর উদ্দেশ্য। বিধানসভায় তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চান বলে জানান মুখ্যমন্ত্রী। এরপর গেহলট শিবিরের বিধায়করা বিধানসভার অধিবেশন ডাকার দাবিতে বহুক্ষণ রাজভবনের লনে বসে শ্লোগান ও ধরনা দেন।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...