Monday, June 8, 2026

স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু ১ সেপ্টেম্বর থেকে,বিজ্ঞপ্তি জারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী মাসে ।
গত ১৬ জুলাই উচ্চশিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তাতে জানানো হয়েছে, আগামী ১০ অগাস্ট থেকে রাজ্যের সব কলেজে স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া শুরু হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও ওই বিজ্ঞপ্তি আছে।


নির্দেশে বলা হয়েছে ভর্তির প্রক্রিয়া চলবে পুরোপুরি অনলাইনে। ভর্তির ফর্ম পূরণ থেকে শুরু করে ভর্তির ফি ব্যাঙ্কে জমা দেওয়া— কোনও কাজের জন্যই ছাত্রছাত্রীরা কলেজে যাবেন না। তাঁরা কলেজে যাবেন একেবারে ক্লাস করতে।
উচ্চশিক্ষা দফতরের নির্দেশে বলা হয়েছিল মেধার ভিত্তিতে ভর্তি নিতে হবে।
আজ শুক্রবার উচ্চশিক্ষা দফতরের তরফের নির্দেশ অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয় একটি নির্দেশিকা জারি করেছে ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের নথিভুক্ত কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ১০ ই আগস্ট থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে। ২৮ শে আগস্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে অনলাইনে এবং ভর্তির প্রক্রিয়া শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে । ভর্তির হওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে । কাউন্সেলিং, নথিপত্র পরীক্ষার জন্য কোনও পড়ুয়াকে কলেজে ডাকা হবে না। ভর্তি হওয়ার সময় যে টাকা জমা দিতে হবে, তা অনলাইনে জমা করতে হবে । কেউ সশরীরে গিয়ে সেই টাকা কলেজে জমা দিতে পারবে না। অনলাইনে আপলোড করা নথিপত্র কলেজ শুরুর পরে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনে পরীক্ষা করে দেখবেন। কোনও নথিতে ভুল থাকলে অথবা কোনও নথির সঙ্গে আবেদন পত্রে উল্লেখিত তথ্যের মিল না পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য হবে ।এমনকি অনলাইনে পোস্ট গ্রাজুয়েট স্তরে কোনও পড়ুয়া আবেদন করতে পারবেননা। এরই পাশাপাশি টিচার্স ট্রেনিং এর জন্য যে সমস্ত কোর্স আছে যেমন- বিএড’ বিপিএড, এমএড, এমপিএড ।এই কোর্সগুলিতে অনলাইনে আবেদনের জন্য আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...