Saturday, June 13, 2026

কোচবিহারে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

Date:

Share post:

ফের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হল কোচবিহারে। এই অস্ত্র জেলায় কীভাবে আসছে? সেই সূত্র অধরা রয়েছে পুলিশের।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোররাতে কোচবিহারে ১ নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র সহ তিন জনকে গ্রেফতার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। শুক্রবার, সাংবাদিক বৈঠকে কোচবিহার জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর জানান, একটি গাড়িতে করে তিনজন সাতটা অটোমেটিক পিস্তল, সাতটি দেশীয় রিভলভার, আটটি অত্যাধুনিক বন্ধুক এবং ১৪০ টি ৭.৬৮ এমএম গুলি নিয়ে দিনহাটার দিকে যাচ্ছিলেন। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, অস্ত্র-গুলি বিহার থেকে আমদানি করা হয়েছিল এবং দিনহাটার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বিহার এবং বাংলা সীমান্তে কেন এই অস্ত্র-গুলি ধরা পরল না তা নিয়েও যথেষ্ট চিন্তা দেখা দিয়েছে পুলিশ প্রশাসনের মধ্যে। এত কড়াকড়ি থাকা সত্ত্বেও এবং লকডাউনের মত নির্দেশিকা থাকার পরেও কিভাবে একটি গাড়ি বন্দুকসহ বাংলায় প্রবেশ করে, সেটাও চিন্তার কারণ। অস্ত্র-সহ সোলেমান মিয়া, রানা হক, আজিনুর হক নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা দিনহাটা মহকুমার বাসিন্দা।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...