Monday, April 13, 2026

বীরভূমের জেলাশাসকের বাংলোতে করোনার হানা

Date:

Share post:

এবার বীরভূম জেলাশাসকের বাংলোতে করোনা ভাইরাসের থাবা। আক্রান্ত হলেন তিনজন কর্মী। তাঁরা বর্তমানে বোলপুরে বোলপুর করোনা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যান্য কর্মীদের হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। জেলাশাসক মৌমিতা গোদারা নিজেও হোম আইসোলেশনে থেকে প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বীরভূম জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলাশাসক মৌমিতা গোদারার সরকারি বাংলোর তিনজন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত। গত ১৯ তারিখ তাঁদের লালা রসের নমুনা পরীক্ষা করা হয়। ২২ তারিখে সেই রিপোর্ট আসে। ইতিমধ্যেই আক্রান্ত তিন কর্মীকে বোলপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাংলায় কর্মরত অন্যান্য কর্মীদের হোম আইসোলেশন যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সিউড়ি পুরসভার পক্ষ থেকে জেলাশাসকের বাংলো জীবাণুমুক্ত করা হয়।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...