Saturday, April 4, 2026

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে আইপিএল

Date:

Share post:

আইপিএল নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, সেই দীর্ঘ জল্পনা শেষ হতে চলেছে । আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়েছিলেন, টুর্নামেন্ট হলে আরব আমিরশাহিই দৌড়ে এগিয়ে।
সংবাদসংস্থা সূত্রে খবর, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল। খেলা হবে আরব আমিরশাহিতেই। চলতি সপ্তাহেই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। আরও জানা গিয়েছে , ১৯ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আসলে টুর্নামেন্ট আরও এক সপ্তাহ এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে। যাতে ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় ক্রিকেটারেরা বিশ্রাম ও প্রস্তুতির পর্যাপ্ত সময় পান।
সোমবারই আইসিসি জানিয়েছে যে, করোনার প্রকোপের জন্য এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে না। পরের বছর হবে সেই টুর্নামেন্ট। তারপর থেকেই আইপিএল হওয়ার সম্ভাবনা জোরাল হয়েছিল।
আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর সূচি প্রকাশিত হতে পারে। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ৫১ দিনের টুর্নামেন্ট হবে। ফাইনাল হবে ৮ নভেম্বর। অগাস্টের ২০ তারিখ নাগাদ আরব আমিরশাহি পৌঁছে গিয়ে শিবির শুরু করে দিতে পারে ফ্র্যাঞ্চাইজি দলগুলি সেই অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিদের দল তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...