Sunday, June 28, 2026

মহামারির সংক্রমণ এড়াতে ফ্রিজের খাবারে বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ

Date:

Share post:

মহামারির প্রাদুর্ভাবে এখনও পর্যন্ত সারা বিশ্বে ৫ লাখের বেশি মানুষ মারা গিয়েছেন । প্রাণঘাতী এই ভাইরাসের উৎস, চরিত্রগত বৈশিষ্ট্য, গতি প্রকৃতি বা বিবর্তনের ধরণ সম্পর্কে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি বিজ্ঞানীরা।
কোন ধরণের আবহাওয়া বা তাপমাত্রায় এর প্রকোপের কতটা তারতম্য হয় – এসব বিষয়ে একেকবার এক এক মত দিয়েছেন বিশেষজ্ঞরা। 
কারও কারও মতে , অন্যান্য স্থানের তুলনায় ফ্রিজের ভেতরে অপেক্ষাকৃত বেশি সময় ভাইরাসটি বেঁচে থাকতে পারে। তবে করোনা সংক্রান্ত অন্যান্য মতের মতো এই বিষয়টি নিয়েও পুরোপুরি নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা।
এর আগে যেসব করোনাভাইরাস পরিবেশে ছিল, সেগুলোর কয়েকটি প্রজাতি হিমাঙ্কের নিচে তাপমাত্রায় পুরোপুরি কার্যকরী ভাবে বেঁচে থাকতে পারেনি। তবে স্থিতিশীল অবস্থায় টিকে থাকে বলে প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।
সাধারণত গৃহস্থালিতে যেসব রেফ্রিজারেটর ব্যবহার করা হয়, সেগুলোতে এই তাপমাত্রা থাকে।
অনেক বিশেষজ্ঞ পরবর্তী গবেষষণার জন্য অপেক্ষা না করে ফ্রিজ ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন । তারা বলেছেন, যেহেতু কাছাকাছি প্রজাতির একটি করোনাভাইরাস সার্স ফ্রিজে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। কাজেই নভেল করোনাভাইরাসেরও একই বৈশিষ্ট্য থাকার সম্ভাবনা রয়েছে।ফ্রিজে রাখার পরে তো বটেই, আগেও সব খাদ্যপণ্য অথবা পণ্যের প্যাকেট অন্তত একবার জীবাণুমুক্ত করে নেওয়া জরুরি।
ভাইরোলজিস্টদের বক্তব্য , ফ্রিজে রাখা খাবারের প্যাকেট বের করার পর সেটি জীবাণুনাশক মেশানো কাপড় দিয়ে ভালো করে মুছে নেওয়া প্রয়োজন।
ফ্রিজে রাখা শাকসবজি রান্না করার আগে কিছুক্ষণ সাবান মিশ্রিত জলে রেখে ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। 
তবে মাছ বা মাংসের ক্ষেত্রে তা সম্ভব নয়। তাই এগুলো যে প্যাকেটে বা পাত্রে রাখা হবে, সেটিকে জীবাণুমুক্ত করে নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ভাইরোলজিস্টরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...