Sunday, June 28, 2026

এইমস-এ শুরু প্রথম ভারতীয় কোভ্যাক্সিনের ট্রায়াল, আশায় দেশবাসী

Date:

Share post:

সংক্রমণ রুখতে ভারতে তৈরি টীকা কোভ্যাক্সিনের মানব শরীরে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম পর্ব শুরু। শুক্রবার দিল্লির এইমসে শুরু হল। এইমসে পরীক্ষার জন্য গত শনিবার থেকে সাড়ে তিন হাজারের বেশি লোক তাঁদের নাম নথিভূক্ত করেছেন।

তার মধ্যে ৩০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে এটিকে প্রথম প্রয়োগ করা হয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারত বায়োটেক এই ভ্যাকসিন তৈরি করেছে।

সূত্রের খবর, প্রথম দফার ট্রায়ালে ১০০ জন স্বাস্থ্যবান ব্যক্তির উপরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। সবার প্রথমে ১০ জনকে এই প্রতিষেধকটি দেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লি এইমসের কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ডাক্তার সঞ্জয় রায়।

যে ৩৫০০ জন প্রতিষেধক ট্রায়ালের জন্য স্বেচ্ছায় এগিয়ে এসেছেন তাঁদের এইমস-এ নানা স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ট্রায়ালের জন্য তাঁরা উপযুক্ত কি না নিশ্চিত হতে ডায়াবিটিস, হাইপার টেনশন, হার্টের সমস্যা, কিডনি এবং লিভারের রোগ-সহ প্রায় ৫০ ধরনের টেস্ট করা হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...