Saturday, April 4, 2026

ভারতীয় সেনাবাহিনীতে মহিলা অফিসারদের স্থায়ী কমিশনের বিজ্ঞপ্তি জারি

Date:

Share post:

ভারতীয় সেনাবাহিনীতে মহিলা সেনাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া হল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আনুষ্ঠানিক অনুমোদনের চিঠিতে ভারতীয় সেনাবাহিনীর মহিলা সেনানীদের প্রতিটি বিভাগের কমিশন গঠনের অনুমতি দেওয়া হল।
আজ থেকে পাঁচ মাস আগে সেনায় মহিলাদের স্থায়ী কমিশন দেওয়ার বিষয়ে রায় দিয়েছিল শীর্ষ আদালত। এক মাসের মধ্যে ভারতীয় সেনাবাহিনীতে মহিলা অফিসারদের স্থায়ী কমিশন দেওয়া হয় যেন– এই মর্মে কেন্দ্রকে কড়া নির্দেশ দেয় শীর্ষ আদালত। এর প্রেক্ষিতেই বুধবার কেন্দ্রীয় সরকার সেনার দশটি বিভাগেই এই স্থায়ী কমিশন দেওয়ার ক্ষেত্রে সরকারি বিজ্ঞপ্তি জারি করে।
কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, শর্ট সার্ভিস কমিশনের মহিলা আধিকারিকরা ভারতীয় সেনার সকল ১০টি ভাগে স্থায়ী কমিশনার ও শীর্ষ পদ পেতে পারবেন। এবার শীঘ্রই স্থায়ী কমিশন সিলেকশন বোর্ডের তরফ থেকে মহিলা অফিসারদের নিয়োগ শুরু হবে।
ফলে ভারতীয় সেনাবাহিনীতে এবার মহিলারা সমানভাবে নিজেদের দেশ সেবায়  ব্রতী করার সুযোগ পাবেন।  যদিও এই নিয়োগ কমব্যাট অপারেশনের ক্ষেত্রে লাগু হচ্ছে না।
বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে ৩.৮৯ শতাংশ মহিলা সেনানী রয়েছেন, নৌবাহিনীতে ৬.৭ শতাংশ এবং বায়ুসেনায় ১৩.২৮ শতাংশ মহিলা কর্মরত রয়েছেন।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...