Sunday, June 28, 2026

রাজ্যে এই প্রথম কোভিডে আক্রান্ত এবার পুলিশ সুপারও

Date:

Share post:

কোভিডে আক্রান্ত এবার জেলার পুলিশ সুপার। আসানসোল-দুর্গাপুরের পুলিশ সুপার সুকেশ জৈন করোনায় আক্রান্ত। সম্ভবত এই প্রথম রাজ্যের কোনও পুলিশ সুপার করোনায় আক্রান্ত হলেন। ফলে পুলিশি মহলেও অনেককে কোয়ারেন্টাইনে যেতে হবে।

গত সোমবার অসুস্থ বোধ করায় সুকেশ জৈন অফিস যাওয়া বন্ধ করেন। ইস্কোর গেস্ট হাউস থেকেই কাজ করছিলেন। বৃহস্পতিবার তার লালারসের নমুনা সংগ্রহ করা হয়। রাতেই টেস্ট পজিটিভ আসে। অনুমান করা হচ্ছে ডুবুরি চেকপোস্টে টানা কাজ করে যাওয়ার কারণেই সম্ভবত তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। ওই চেকপোস্ট দিয়েই ভিন রাজ্যের শ্রমিকরা রাজ্যে ফিরেছিলেন। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে ১৪জন পুলিশ কর্মী কোভিডে আক্রান্ত হন, যাদের সকলেই রানীগঞ্জের। সম্প্রতি স্বাস্থ্য আধিকারিকের দফতরেও একজন করোনা পজিটিভ হয়েছেন। এই মুহূর্তে আসানসোলে আক্রান্তের সংখ্যা ৫৪৭, সুস্থ হয়েছেন ২৭৩, মৃত ৮।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...