Sunday, June 7, 2026

পূর্ব রেলে আট হাজার কর্মী ছাঁটাই

Date:

Share post:

পূর্ব রেলের প্রায় আট হাজার কর্মী কাজ হারাতে চলেছেন ।
মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও অ্যাকাউন্টস বিভাগের মতো সেফটি বিভাগ, অপারেশন বিভাগ এবং মেনটেন্যান্স বিভাগে মোট ঘোষিত পদের ১৫ শতাংশ কর্মী সংখ্যা কমানোর নির্দেশ জারি করল ভারতীয় রেলের চিফ পার্সোনেল অফিসারের দফতর। ২০২১-থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে । পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ, মালদা ও আসানসোল ডিভিশনের বিভিন্ন বিভাগে ২১ জুলাই নির্দেশিকা জারি করা করা হয়েছে ।
রেল সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬ হাজার ট্রেনের স্টপেজকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাত্রী ও পণ্য বাহী ট্রেন চলাচলে ‘জিরো বেসড টাইম টেবিল’ বৈজ্ঞানিক নিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োগ করারও সিদ্ধান্ত নিয়েছে রেল। এর ফলে রেলের গতি বাড়বে। এ প্রসঙ্গে রেলের যুক্তি , অলাভজনক স্টেশনগুলিতে অযথা ট্রেন থামিয়ে সময় নষ্ট করার পক্ষপাতী নয় ভারতীয় রেল।
কোন স্টেশনে কেন ট্রেন থামবে তাও বিশ্লেষণ করেছে রেল । মহামারীর কারণে নতুন ট্রেন চলাচল নিয়ন্ত্রণ স্থগিত রেখেছে রেল।
জানা গিয়েছে , যেসব স্টেশন থেকে দিনে ৫০ জনের কম যাত্রী ট্রেনে ওঠা-নামা করে সেগুলিইকেই প্রাথমিক ভাবে বাতিলের তালিকায় ফেলা হয়েছে। এই মানদণ্ডে প্রায় ৬ হাজার স্টপেজ বাদ পড়বে। ট্রেনের গতি বৃদ্ধিই নতুন পদ্ধতি প্রয়োগের মূল কারণ।এ প্রসঙ্গে রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব বলেছেন, ‘পণ্য ও যাত্রী ট্রেনের জন্য পৃথক সময়সূচী তৈরি করা হয়েছে। আলাদা করিডর ব্লকও প্রস্তুত হবে।’ ভারতীয় রেল কয়েক বছর আগেই করিডর ব্লক পদ্ধতির প্রয়োগের চিন্তাভাবনা করেছিল। কিন্তু, বেশি সংখ্যায় ট্রেন চলাচলের কারণে তা সফল হয়নি।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...