Saturday, April 4, 2026

করোনা আতঙ্কে মৃতদেহ পড়ে রইল প্রায় ২৪ ঘন্টা!

Date:

Share post:

করোনা আতঙ্কে মৃতদেহ পড়ে আছে বাড়িতে। প্রতিবেশীদের পক্ষ থেকে কেউ এগিয়ে এলেন না সৎকারে! ঘটনা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ফকিরগঞ্জ গ্রাম। হতভাগ্য গুরুচরণ ম্যেটা। বয়স প্রায় ৫৬। কলকাতায় ফলের ব্যবসা করতেন । কয়েক দিন আগে গায়ে জ্বর নিয়ে বাড়িতে আসেন, একটি সূত্রে জানা গিয়েছে হার্টের ও হাঁপানির সমস্যা ছিল তাঁর। গতকাল বিকেলে কার্যত বিনা চিকিৎসায় মারা যান। মৃত্যুর পর করোনা আতঙ্কে কেউ দেহ সৎকারেই আসেননি। শেষে খবর যায় থানায়। পাঁশকুড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে সৎকার করে। পুলিশ সূত্রের খবর ওই ব্যক্তি ব্রেন স্ট্রোকে মারা যান। তাঁর করোনা হয়নি। বিতর্ক এড়ানোর জন্য পরিবারের অনুমতি ও উপস্থিতিতে একটি গোপন জায়গায় তাঁর সৎকার হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...