Wednesday, June 24, 2026

অস্ট্রেলিয়া সফরের কোয়ারান্টাইনের কারণে আইপিএল এগিয়ে শুরু ১৯ সেপ্টেম্বর

Date:

Share post:

অবশেষে আইপিএলের ক্রীড়াসূচি প্রকাশ করে দিল আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। ১৯ সেপ্টেম্বর, শনিবার থেকে টুর্নামেন্ট শুরু হবে। ফাইনাল ম্যাচ ৮ নভেম্বর, রবিবার। ৫১ দিনে ৬০ টি ম্যাচ খেলা হবে। অর্থাৎ আইপিএলের যা ক্রীড়াসূচি ছিল তার থেকে সাত দিন সময়সীমা বাড়ানো হয়েছে। আইপিএল অনুষ্ঠিত হবে শারজা, আবুধাবি এবং সংযুক্ত আরব আমিরশাহীতে। অগাস্ট মাসের মধ্যেই লিগ টেবিল তৈরি হয়ে যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ করতে না চাওয়ার কারণেই আইপিএল করা সম্ভব হল। তবে আইপিএল এগিয়ে নিয়ে আসা হল মূলত ভারতের অস্ট্রেলিয়া সফরের কারণেই। অস্ট্রেলিয়ায় পৌঁছে বাধ্যতামূলকভাবে ভারতীয় দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই সময়টি হাতে রেখেই বিসিসিআই আইপিএল এর দিন ঘোষণা করল।

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...