Thursday, April 9, 2026

মাস্ক না পরার প্রতিবাদ করে মাথা ফাটল বৃদ্ধের  

Date:

Share post:

আক্রান্তের সংখ্যা বাড়ছে । সংক্রমণ ঠেকাতে বাইরে বেরোলেই পড়তে হবে মাস্ক। বারবারই জারি করা হচ্ছে এই সর্তকতা। এলাকায় কয়েকজনকে মাস্ক না পড়তে দেখে তাই প্রতিবাদ করেছিলেন এক বৃদ্ধ। অভিযোগ , ইট ছুড়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁর! নিন্দনীয় এই ঘটনাটি ঘটেছে সিউড়ি স্টেশন মোড় এলাকায ৷ আক্রান্ত ওই বৃদ্ধের নাম নির্মল সিংহ ৷ তাঁর বয়স 73 ৷ তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ৷ এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে ৷

নির্মলবাবু জানিয়েছেন, প্রতিদিনই মর্নিংওয়াক করতে বের হন তিনি ৷ তারপর দুধ নিয়ে বাড়ি ফেরেন ৷ তিনি দেখেন, দু’জন মধ্যবয়স্ক ব্যক্তি দাঁড়িয়ে কথা বলছেন ৷ কিন্তু, কারও মুখেই মাস্ক নেই ৷ তাই জানতে চান, মাস্ক কোথায় ?
তাঁর অভিযোগ, মাস্কের কথা জিজ্ঞাসা করতেই একজন সেখান থেকে চলে যান ৷ কিন্তু, অপরজন সেখানেই দাঁড়িয়ে থাকেন ৷ তারপর ফের তাকে মাস্কের কথা জিজ্ঞাসা করলে গালিগালাজ করতে শুরু করেন বলে অভিযোগ করেন বৃদ্ধ নির্মল সিংহ ৷ পালটা ওই ব্যক্তিকে ধমক দেন নির্মলবাবু ৷ আর তখনই পায়ের কাছ থেকে একটি ইট দিয়ে ওই ব্যক্তি নির্মলবাবুর মাথায় আঘাত করেন মাথা কেটে যায় নির্মলবাবুর ৷ সেইসময় টাল সামলাতে না পেরে সেখানেই পড়ে যান তিনি ৷
স্থানীয় বাসিন্দারা পরে নির্মলবাবুকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায় ৷ এই ঘটনায় অভিযুক্ত কে আটক করেছে পুলিশ।

Related articles

‘জয় বাংলা’ স্লোগানের ইতিহাস তুলে ধরে বিজেপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর

''জানেন জয় বাংলা স্লোগানটা (Jai Bangla slogan) আমি কবে দিয়েছিলাম? ২০১৯ সালে যখন আপনাদের এখানে একটা গুন্ডা জিতেছিল...

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...