Tuesday, June 9, 2026

৬ হাজার স্টপেজ বাতিল হতে পারে রেলের!

Date:

Share post:

স্টেশনে ট্রেন থামার ক্ষেত্রে এবার বিরাট বদল আসতে চলেছে। ট্রেনের স্টপেজ তালিকা থেকে বাদ যেতে পারে ৬০০০ টি স্টপেজ! দেশজুড়ে বাতিল হতে পারে এতগুলি স্টপেজ এমনটাই সূত্র মারফত খবর মিলছে। কারণ হিসেবে জানা গিয়েছে, ‘জিরো বেসড টাইম টেবিল’ অনুযায়ী বৈজ্ঞানিক নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগ করবে রেল। এতে রেলের গতি বাড়বে। ফলে অলাভজনক স্টেশনগুলিতে অযথা ট্রেন থামিয়ে সময় নষ্ট করতে রাজি নয় ভারতীয় রেল।

ইতিমধ্যেই লকডাউনের সময় আইআইটি মুম্বইয়ের সহায়তায় সময়সূচি তৈরির কাজ শেষ করেছে রেল। কোন স্টেশনে কেন ট্রেন থামবে তা বিশ্লেষণ করা হয়েছে। তবে মহামারির কারণে নতুন ট্রেন চলাচল নিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োগ থমকে রয়েছে।

রেল সূত্রে খবর, যেসব স্টেশন থেকে দিনে ৫০ জনের কম যাত্রী ট্রেনে ওঠা-নামা করেন সেগুলিইকেই প্রাথমিকভাবে বাতিলের তালিকায় ফেলা হয়েছে। এই মানদণ্ডে প্রায় ৬ হাজার স্টপেজ বাদ পড়বে। ট্রনের গতি বৃদ্ধিই নতুন পদ্ধতি প্রয়োগের মূল কারণ। তবে, এ বিষয়টি রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব এখনও স্পষ্ট করে জানান নি।

Related articles

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...

Bengal T20 League: ইডেনে অতিথি আকাশ, হার শ্রাচী রাঢ় টাইগার্সের মহিলা দলের

বেঙ্গল টি২০ লিগে (Bengal T20 League) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ডিএলএস(DLS) মেথডে ৮ উইকেটে...