Wednesday, May 20, 2026

আর্থিক সহায়তার ক্ষেত্রে কেন্দ্রের পদক্ষেপ যথেষ্ট নয়: রঘুরাম রাজন

Date:

Share post:

মহামারি আবহে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের উচিত অর্থনীতির উৎপাদন মেরামত করা এবং সুরক্ষার স্বার্থে আর্থিক ছাড় দেওয়া জরুরি। এই মন্তব্য করেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।

শনিবার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বেন্ডহেইম সেন্টার ফর ফাইন্যান্স আয়োজিত এক ওয়েবিনারে অংশগ্রহণ করেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর। তিনি বলেন, নিম্নগামী জিডিপি এবং মন্থর উন্নয়নের বোঝা নিয়ে এই পরিস্থিতিতে সংকটের মুখে পড়েছে দেশ। দ্বিতীয় পর্বে অর্থনীতির মেরামতের দিকে নজর পড়েনি সরকারের। সরকার নিজের অ্যাজেন্ডা নিয়ে জনপ্রিয় বিষয়গুলিকে প্রাধান্য দিয়েছে।” ত্রাণ এবং সংরক্ষণ খাতে অর্থ বরাদ্দ করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজন। মহামারি পরিস্থিতিতে আর্থিক সহায়তার ক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন তিনি। এদিন তিনি মন্তব্য করেন, ” বিশ্বের অন্যান্য শিল্পনির্ভর দেশের মতো অর্থনৈতিক দিক থেকে উদার হতে পারেনি কেন্দ্র।”

Related articles

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...