Saturday, April 4, 2026

এবার রাজ্যে করোনায় একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড, জানেন সংখ্যাটা কত?

Date:

Share post:

পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান করোনার দাপাদাপি মোকাবিলায় চলতি সপ্তাহ থেকে গোটা রাজ্যজুড়ে রোটেশন পদ্ধতিতে সপ্তাহে দু’দিন করে পূর্ণাঙ্গ লকডাউন শুরু করেছে নবান্ন। আদৌ এতে মারণ ভাইরাসের প্রকোপ কমবে কিনা, তা বলবে সময়। কিন্তু উদ্বেগ বাড়িয়ে এবার রাজ্য করোনায় একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড গড়লো।

গত ২৪ ঘণ্টায় বাংলায় ৪২ জন আক্রান্তর মৃত্যু হয়েছে। যা এখনও পর্যন্ত একদিনের হিসেবে সর্বাধিক। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন আরও ২,৪০৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৬,৩৭৭ জন। ও করোনা সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৩৩২ জন। আজ, শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যভবন বুলেটিনে আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৯,৩৯১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,১২৫ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫,৬৫৬।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...