Wednesday, March 25, 2026

স্বপন, বাবুল সক্রিয়, ফের দিল্লিতে ডাক মুকুলকে

Date:

Share post:

চোখের চিকিৎসার জন্যই যে মুকুল রায় দিল্লি থেকে কলকাতায় ফেরেননি, তা বিজেপির হাই কম্যাণ্ড’ও বুঝেছে৷ একইসঙ্গে নজরে এসেছে, তাঁর ১৮১ নম্বর সাউথ অ্যভিনিউয়ের বাসভবন থেকে “ঝড়-জলে উড়ে গিয়েছে” বিজেপির যাবতীয় প্ল্যাকার্ড ও পোস্টার। দু’টি ঘটনাই গুরুতর৷ বিজেপি শীর্ষ স্তর এসব ভালোভাবে বুঝে নিতে চাইছে৷

এদিকে, মুকুল-শিবির সূত্রের খবর, বিষয়টি গুরুত্ব দিয়েই নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বুঝিয়েছেন সাংসদ স্বপন দাশগুপ্ত, মন্ত্রী বাবুল সুপ্রিয়, ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়৷ অসমর্থিত সূত্রের খবর, শনিবার নাকি শাহের সঙ্গে ফোনে মুকুল রায়ের কথাও হয়েছে৷ এবং আগামী শুক্রবার অমিত শাহ নাকি জরুরি তলব করেছেন মুকুল রায়কে৷ সরাসরি মুকুলের মুখ থেকেই সব কথা শুনতে চান শাহ৷ যদিও এসবই মুকুল শিবির থেকে রটানো হচ্ছে। বাস্তব হলো স্বপন, বাবুলরা মরিয়া হয়ে মুকুলকে ধরে রাখার চেষ্টা করছেন। দিল্লির জল্পনা, বাংলার আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে দিল্লি এসেও ঠিক কোন কারনে, কাদের জন্য মুকুল রায় ফিরে যেতে বাধ্য হলেন, তার কিছুটা অমিত শাহের কানে গিয়েছে৷ ভোটের মুখে দলের স্বার্থে ব্যাপারটি ভালোভাবে নেননি শাহ৷ এই কারনেই তিনি সরাসরি মুকুলের সঙ্গে কথা বলতে চান শাহ৷ পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে না দেখে গেরুয়া শিবিরের শীর্ষস্তর কার্যত একটা শেষ চেষ্টা করতে চাইছে বলেই দিল্লি সূত্রের খবর৷ বিজেপি সূত্রে খবর, স্রেফ সামনে ভোট বলে এতকিছু চলছে। নাহলে গত দু’বছরের মতো ওয়েটিং লিস্টেই থাকতে হতো মুকুলকে।

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...