Sunday, April 5, 2026

লকডাউন না মানায় রাজ্যজুড়ে ধরপাকড় পুলিশের

Date:

Share post:

সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনেও শুনশান রাস্তাঘাট। কার্যত বন্ধের চেহারা নিয়েছে গোটা রাজ্য। লকডাউন পালনে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। রাজ্য জুড়ে চলছে নাকা চেকিং। যারা লকডাউন মানছেন না তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। লকডাউন না মানার কারণে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারির সহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে কেষ্টপুর, বাগুইআটি , জোড়ামন্দির এলাকায় কয়েকটি দোকানপাট খোলা ছিল। মাস্ক ছাড়া সহ অকারণে রাস্তায় বেরিয়ে ছিলেন বেশ কয়েকজন। পুলিশকে তাঁরা বাইরে বেরোনোর উপযুক্ত কারণ দেখাতে পারেননি। বাগুইআটি থানার পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে।

অন্যদিকে লকডাউনের প্রভাব পড়েছে বিভিন্ন জেলায়। নদিয়া, মুর্শিদাবাদ জেলার রাস্তায় রাস্তায় পুলিশ টহল দিচ্ছে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম চৌমাথায় নাকা তল্লাশি চলছে। যশোর রোডে বাইক গাড়ি থামিয়ে রাস্তায় বেরোনোর উপযুক্ত কারণ জানতে চাইছে পুলিশ। একইভাবে বোলপুরে চলছে পুলিশি টহল। লকডাউন না মানলে বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এদিন সকাল থেকে দুর্গাপুরের রাস্তাঘাটও শুনশান। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, মথুরাপুরেও লকডাউন নিয়ে কড়াকড়ির ছবি সামনে এসেছে।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...