Sunday, April 5, 2026

কলকাতার পর কোচবিহার: ভাইরাস আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

Date:

Share post:

পরপর দুদিন কলকাতা পুলিশের এক আধিকারিক ও কর্মীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই কোচবিহারে ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হল কর্মরত কনস্টেবলের। ভাইরাস মোকাবিলায় প্রথম থেকে শুরু হয়েছিল লকডাউন। আর এই লকডাউন কার্যকর করতে তৎপর ছিল পুলিশ। নিজেদের সংক্রমণের আশঙ্কা উড়িয়ে মানুষকে সচেতন করতে পথে নেমে দিন-রাত পরিষেবা দিয়েছিলেন পুলিশকর্মীরা। মারণ ভাইরাসের থাবা থেকে রেহাই পাননি তাঁরাও। শনিবারই কলকাতার হেস্টিংস থানার এক পুলিশকর্মীর মৃত্যুর খবরের সঙ্গে সঙ্গেই কোচবিহারে একই ঘটনা। এবারে কোচবিহারে পুলিশ কনস্টেবল সদানন্দ সর্দারের কোভিড সংক্রমণে মৃত্যু হয়। তিনি জলপাইগুড়ি জেলার বাসিন্দা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারের পুলিশ মহলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭ জুলাই কোচবিহার থেকে জলপাইগুড়ি যান সদানন্দ সর্দার। সেখানে গিয়ে করোনা পরীক্ষা করলে ১৮ জুলাই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপর চিকিৎসার জন্য তাঁকে শিলিগুড়ি ডিসান কোভিড হাসপাতালে পাঠানো হয়। তবে শুক্রবার, শারীরিক অবনতি ঘটলে রাতের দিকে তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...