Saturday, April 4, 2026

রবিবার থেকে আলু মিলবে ২৫ টাকা কিলো দরে

Date:

Share post:

সপ্তাহখানেক ধরে আলুর দাম ঊর্ধ্বমুখী মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড় পরিস্থিতি এতটাই সঙ্গে যে রাত পোহালেই প্রথম তিনটা বাজারে গিয়ে আলুর দাম কত হবে
জ্যোতি আলু বিকোচ্ছে ৩০ টাকা কিলো দরে আর চন্দ্রমুখী আলুর দাম দাঁড়িয়েছে ৩৫ টাকা কিলো। আর এই আলুর দাম বৃদ্ধি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আলুর দাম নিয়ন্ত্রণের উপায় খুঁজতে নবান্নে একটি বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল রবিবার থেকে সুফল বাংলায় ২৫ টাকা করে কিলো দরে আলু পাওয়া যাবে ।
দাম বাড়ার কারণ হিসাবে ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদা বেড়ে যাওয়াতে আলুর দাম বেড়েছে । এ রাজ্যের আলু ব্যবসায়ীরা আলু বিক্রি করছেন বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও ওড়িশার মতো রাজ্যে। যে কারণে আলুর ফলন বেশি থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে এর দাম আকাশছোঁওয়া।
আর আলুর দামের এই পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে আলু ব্যবসায়ীদের ৫ দিন সময় দেওয়া হয়েছে। আর এই ৫ দিনের মধ্যেই বাজারে আলুর দাম স্বাভাবিক করতে হবে। এই পরিস্থিতিতে অনেক আলু ব্যবসায়ী আরও মুনাফার লোভে কোল্ড স্টোরেজে আলু মজুত করে রেখেছেন। যে কারণে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৪০ বস্তার বেশি আলু কোনওভাবেই মজুত করে রাখা যাবে না।

Related articles

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...