Wednesday, June 24, 2026

কোচবিহারে তৃণমূল ছাত্রনেতাকে লক্ষ্য করে গুলি! এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের এক ছাত্র নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানার গোপালপুর এলাকায় ওই ঘটনা ঘটে। তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সম্পাদক তথা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়য়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক উত্তম ঘোষকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন তিনি। সঙ্গে একটি গুলির খোল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

উত্তম জানান, শুক্রবার রাতে দলীয় কার্যালয় থেকে ফিরে দলের এক নেতার বাড়িতে বসে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেখানে দলের আরও এক স্থানীয় নেতা উপস্থিত ছিলেন। ওই সময় স্কুটিতে চড়ে একদল দুষ্কৃতী গিয়ে প্রথমে বাড়ি সামনে রাখা একটি ছোট গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পরে তাঁর দিকে লক্ষ্য করেও একটি গুলি চালানো হয়। এরপরেই স্কুটিতে চেপেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।

Related articles

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...