Tuesday, April 7, 2026

কোভিড টেস্টের রিপোর্ট হাতে পেলেন সৌরভ, কী জানা গেলো?

Date:

Share post:

প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছিল করোনাভাইরাস। তাঁর দাদা বাংলার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের কোভিড-১৯ পজিটিভ ধরা পরার পর থেকে খুব স্বাভাবিকভাবেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন সৌরভ ও তাঁর পরিবারের বাকি সদস্যরা। সরকারি নিয়ম-বিধি মেনেই গোটা পরিবারের পাশাপাশি করোনা টেস্ট করিয়েছিলেন সৌরভ। তাঁর রিপোর্টে কী আসে তা নিয়ে সকলে উদ্বেগে ছিলেন। অবশেষে সেই রিপোর্ট হাতে পেয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিভিন্ন সূত্র ও সৌরভের ঘনিষ্ঠমহল থেকে জানা গিয়েছে, বিসিসিআই প্রেডিডেন্টের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও সৌরভ নিজে প্রকাশ্যে এ কথা কোথাও বলেননি।

তবে রিপোর্ট নেগেটিভ এলেও এখনও সৌরভ বা বাড়ির সদস্যরা বাইরে বের হচ্ছেন না। অন্যদিকে, করোনা আক্রান্ত
স্নেহাশিসের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভাল। ফলে সবমিলিয়ে বেহালার বীরেন রায় রোডের গাঙ্গুলি পরিবারে আগের চেয়ে এখন অনেকটাই স্বস্তির আবহাওয়া।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...