Saturday, April 4, 2026

রাজ্য কমিটিতে স্থান পেয়েও ‘আক্ষেপ’ ছত্রধরের

Date:

Share post:

পাখির চোখ বিধানসভা নির্বাচন। রদবদল হয়েছে শাসকদলের অন্দরে। সাংগঠনিক পরিবর্তন ঘটিয়ে ২১ জনের রাজ্য সমন্বয় কমিটি গঠন করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটিতে স্থান পেয়েছেন একদা লালগড়ের জনসাধারণের কমিটি নেতা ছত্রধর মাহাত। দলের রাজ্য কমিটিতে জায়গা পেয়ে নেত্রীকে ধন্যবাদ জানিয়েও ছত্রধর আক্ষেপ জেলার দায়িত্ব পেলে তিনি আরও খুশি হতেন।

ঘনিষ্ঠ মহলে ছত্রধর বলেন, জেলার দায়িত্ব পেলে খুব ভাল হত। কারণ, তাঁর মতে এখানকার মানুষ এটা চান। তবে দল যে দায়িত্ব দেবে সেটাই মাথা পেতে নেবেন বলেই জানান তিনি।
তাঁর দাবি, তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী। ২০০৮ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কাজ করছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জঙ্গলমহলের মানুষের জন্য কিছু করতে পারলে সেটাই তাঁর বড় প্রাপ্তি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...