Wednesday, June 24, 2026

ঘুষ দিতে নারাজ কিশোর, রাগে ডিমবোঝাই ঠেলা উল্টে দিল সিভিক ভলেন্টিয়ার

Date:

Share post:

দেশ জুড়ে ভাইরাসের সংক্রমণ এবং লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আর্থিকভাবে সংকটের মুখোমুখি হয়েছেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই সেই চিত্র সামনে এসেছে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে এক কিশোরের সঙ্গে অমানবিক আচরণ সিভিক পুলিশের। যার জেরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। ওই কিশোরের ডিম-বোঝাই ঠেলাগাড়ি উল্টে দেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে।

ঘটনা মধ্যপ্রদেশের ইন্দোরের। সেখানে সরকারের তরফে জোড়-বিজোড় পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। জানা গিয়েছে, ফুটপাতে বসে ব্যবসা করার জন্য সিভিক ভলেন্টিয়ার ওই কিশোরের কাছ থেকে ১০০ টাকা ঘুষ দাবি করেন। কিন্তু কিশোর জানায়, ১০০ টাকা দিতে পারবে না সে। কারণ লকডাউনের জেরে তেমন বিক্রি হচ্ছে না। এই কথা শুনেই ডিমবোঝাই ঠেলা উল্টে দেয় ওই সিভিক ভলেন্টিয়ার।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...