Friday, April 3, 2026

লকডাউনের মধ্যে আসা ৫ স্পেশাল ট্রেনের যাত্রীদের পৌঁছাতে হাওড়া থেকে চলল ৮টি লোকাল ট্রেন!

Date:

Share post:

সম্পূর্ণ লকডাউন ছিল শনিবার । তারই মধ্যে ভিনরাজ্য থেকে হাওড়ায় ঢুকল ৫টি স্পেশ্যাল দূরপাল্লার ট্রেন। দিল্লি, যোধপুর–সহ বিভিন্ন শহর থেকে ফিরেছেন যাত্রীরা । তাদের গন্তব্যে পৌঁছনোর জন্য হাওড়া থেকে ৮টি লোকাল ট্রেনও চালানো হয়েছে । তারকেশ্বর ও ব্যান্ডেল শাখার ওই ট্রেনগুলি নির্দিষ্ট রুটের প্রতিটি স্টেশনে থামে।
লকডাউনে বাড়ি পৌঁছানোর সমস্যা সমাধানে হাওড়া–তারকেশ্বর রুটে ৪টি এবং হাওড়া–ব্যান্ডেল রুটে নৈহাটি হয়ে শিয়ালদা পর্যন্ত আরও ৪টি ট্রেনের ব্যবস্থা করা হয়। তবে বুধবার, ২৯ জুলাই লকডাউনের কথা মাথায় রেখে সমস্ত ট্রেন বাতিল রাখা হচ্ছে বলে জানিয়েছে রেল।
এদিন হাওড়ায় পৌঁছে সমস্যায় পড়েন যাত্রীরা। স্টেশনের বাইরে স্বাভাবিকভাবেই কোনও বাস ছিল না। সেই সুযোগে অভাবনীয় ভাড়া হাঁকতে শুরু করে একদল প্রাইভেট গাড়ির চালক। শেষপর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...