Saturday, April 4, 2026

অতিমারি পরিস্থিতি দেখতে রাজ্যে ফের আসছে কেন্দ্রীয় দল

Date:

Share post:

আগেও দু’বার এসেছে, রাজ্যের অতিমারি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ফের রাজ্যে আসছে ICMR- এর কেন্দ্রীয় দল। রাজ্যের স্বাস্থ্যকর্তাদের ICMR-এর তরফে এই বার্তা পাঠানো হয়েছে। যদিও শুধু এ রাজ্যেই নয়, সংক্রমণ পরিস্থিতি খতিয়ে দেখতে

আরও একাধিক রাজ্যে  যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. অজয় চক্রবর্তী জানিয়েছেন, “শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লি, মহারাষ্ট্র, পঞ্জাব-সহ অন্যান্য সংক্রমিত এলাকায় ভাইরাস নিয়ন্ত্রণে সেই রাজ্য কী ব্যবস্থা নিয়েছে এবং কী ব্যবস্থা নেওয়া উচিত সে বিষয়ে পরামর্শ দিতেই কেন্দ্রীয় দল আসছে৷”

নবান্ন কিছুদিন আগে স্বীকার করেছে, রাজ্যের কয়েকটি জায়গায় গোষ্ঠী সংক্রমণ বা Community transmission হয়েছে৷ পাশাপাশি কিছু এলাকায় নতুন করে সংক্রমণের খবর নেই। দু’ধরনের অবস্থাই সরেজমিনে দেখতেই রাজ্যে আসছে এই প্রতিনিধি দল। এর আগেও বাংলায় দু’বার কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিলো৷ এবার প্রতিনিধি দলটি ঠিক কবে আসছে, তা জানা যায়নি। তবে সূত্রের খবর, আগস্টের শুরুতে দলটি আসতে পারে। কেন্দ্রীয় দল সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালও পরিদর্শন করবে৷ কলকাতা ছাড়া উত্তরবঙ্গের কয়েকটি হাসপাতাল এবং কোয়রান্টিন সেন্টারে যেতে পারেন তাঁরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...