Saturday, April 4, 2026

ভাইরাস আক্রান্ত পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু

Date:

Share post:

ভাইরাস আক্রান্ত পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু। শনিবার তাঁর ভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। উপসর্গহীন হওয়ায় আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তৃণমূলের ওই নেতা। দেবু টুডুর মা, স্ত্রী ও কন্যাকে আলাদা রাখা হয়েছে। বর্তমানে দেবু টুডু তাঁর বাংলোয় আলাদা ঘরে থাকবেন।

জানা গিয়েছে, কয়েকদিন আগে তাঁর নিরাপত্তারক্ষী ভাইরাস আক্রান্ত হন। সম্ভবত তাঁর থেকেই সংক্রমিত হয়েছেন দেবু টুডু , এমনটাই মনে করা হচ্ছে।

পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় ভাইরাস সংক্রমণ ক্রমশ বাড়ছে। তাই আজ, রবিবার থেকে এক সপ্তাহ, অর্থাৎ ২৯ জুলাই পর্যন্ত পূর্ব বর্ধমানের মেমারি, কাটোয়া ও কালনা পুর এলাকা এবং জেলার আটটি পঞ্চায়েত এলাকায় লকডাউন জারি হয়েছে। রবিবার শুনশান রাস্তায় টহল দিতে দেখা যায় পুলিশ কর্মীদের। দোকানপাট, বাজারও বন্ধ। ভাইরাস সংক্রমণ রুখতে বর্ধমান পুর এলাকাতেও ২২ জুলাই থেকে সাতদিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...