Wednesday, June 17, 2026

মোদি সরকারের কূটনৈতিক জয়, শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের দাবি খারিজ কানাডায়

Date:

Share post:

কানাডার সরকার শিখদের জন্য খালিস্তানের দাবি করা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘পাঞ্জাব ২০২০ জনমত সংগ্রহ” কে খারিজ করে দিয়েছে। এই সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা মোদি সরকারের একটি বড় কূটনৈতিক জয় হিসেবে দেখেছে। কানাডার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানান, ভারতের সার্বভৌম ক্ষমতা, একতা আর আঞ্চলিক অখণ্ডতার সন্মান করে কানাডা। আমরা এই জনমত সংগ্রহকে কোনওভাবেই স্বীকৃতি দিতে পারব না।
এই বিষয়ে ‘অল ইন্ডিয়া অ্যান্টি টেররিস্ট ফ্রন্ট’-এর সভাপতি মনিন্দর সিং বিটটা বলেছেন, খলিস্তান আন্দোলনের নেপথ্যে রয়ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। কয়েকজন পৃথক দেশ চাইছে বলে এমন নয় যে সব শিখরাই খলিস্তানিদের সমর্থন করেন।
প্রসঙ্গত, ভারত স্বাধীন হওয়ার আগে থেকেই কানাডা শিখ স্বাধীনতাকামীদের একটা বড় ঘাঁটি ছিল। বর্তমানে দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত শিখদের একটা বড় অংশ রয়েছে। ফলে সেখানকার রাজনীতিতেও তাঁদের প্রভাব যথেষ্ট। তাই ‘স্বাধীন খলিস্তান’ বিষয়টি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়।
এবার কানাডার সংসদে জগমিত সিং একাই নন, হাউস অফ কমনস-এ আরও ১৭ জন শিখ নির্বাচিত হয়েছেন। যা কিনা ভারতের সংসদের থেকে বেশি। ভারতের সংসদে ১৩ জন শিখ সাংসদ রয়েছে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...