Friday, June 26, 2026

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই টায়ারের গোডাউন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Date:

Share post:

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল টায়ারের গোডাউন। ক্ষতি হয়েছে প্রায় লক্ষাধিক টাকার।
বিষ্ণুপুর থানার আমতলা ইমলির মার্কেটের ঘটনা। ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমত বেগ পেতে হয় দমকল কর্মীদের।

এলাকায় প্রায় ৫০টির মতো দোকান রয়েছে । ফলে আগুন ছড়িয়ে পড়ার ভয় ছিল। শনিবার মাঝরাতে আগুন লাগে টায়ারের গোডাউনটিতে । রবিবার ভোর পর্যন্ত দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ।

দমকল সূত্রে খবর, টায়ারের গোডাউনে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত বাড়তে থাকে।
এই আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকের দাবি। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে আগুন এর সঠিক কারণ খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...