Saturday, April 4, 2026

শিবরাজের দ্রুত আরোগ্য চেয়েও খোঁচা কমল নাথের!

Date:

Share post:

কোভিড পজিটিভ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেশে এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়েই ট্যুইট করে দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর পূর্বসূরি ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। তবে ৬১ বছরের শিবরাজের দ্রুত করোনামুক্তি চেয়েও ট্যুইটে তাঁকে খোঁচা দেওয়ার সুযোগও হাতছাড়া করেননি কংগ্রেস নেতা কমল। তিনি বলেছেন, শুরু থেকে এই ভাইরাসের বিপদ সম্পর্কে সিরিয়াস থাকলে এবং প্রটোকল মেনে চললে আজ তিনি নিজেও আক্রান্ত হতেন না। তা না করে তিনি করোনার বিপদকে বরাবর লঘু করে দেখিয়েছেন। বলেছেন, একে ভয় পেয়ে লাভ নেই। এটা এমন কোনও বড় সমস্যা নয়। কমল নাথের কথায়, সংক্রমণের প্রথম পর্যায়ে যখন রাজ্যে কংগ্রেস সরকার ছিল তখন আমরা ভাইরাসের বিপদ সম্পর্কে সচেতন করার পাশাপাশি রাজ্যে সমস্ত নিয়ম কড়াভাবে মেনে চলছিলাম। অথচ তিনি তখন বলেছিলেন আমরা নাকি সরকার পড়ে যাওয়ার ভয়ে ভাইরাসকে হাতিয়ার করছি! তখন যদি তিনি করোনার বিপদকে হাল্কাভাবে না নিতেন তাহলে আজ এই দিন আসত না। যাই হোক, আমি ঈশ্বরের কাছে তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...