Wednesday, June 17, 2026

রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলে মনোনীত সুখেন্দুশেখর রায়

Date:

Share post:

রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেল ঘোষণা করলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।

প্রথমবার হওয়া ২ সাংসদ সহ ৬ জন রাজ্যসভার ভাইস-চেয়ারম্যান প্যানেলের জন্য মনোনীত হয়েছেন৷ এরা হলেন, বিজেপি সাংসদ ভুবনেশ্বর কলিতা এবং সুরেন্দ্র সিং নগর, কংগ্রেস সাংসদ এল হনুমাথাইয়া, NCP-র বন্দনা চৌহান, বিজু জনতা দলের সুস্মিত পাত্র এবং তৃণমূল কংগ্রেসের সুখেন্দুশেখর রায়৷ এই ৬ জনের মধ্যে প্রথমবারের সাংসদ সুস্মিত পাত্র এবং এল হনুমানথাইয়া৷
রাজ্যসভার চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান অনুপস্থিত থাকলে এই ৬ সাংসদের মধ্যে কোনও একজন সভা পরিচালনা করবেন। এটাই নিয়ম৷
রাজ্যসভার চেয়ারম্যান নিজেই ভাইস-চেয়ারম্যান প্যানেলের জন্য রাজ্যসভার সদস্যদের মধ্যে থেকে ৬ জন সদস্যকে মনোনীত করেন। চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যানের অনুপস্থিতিতে, এই প্যানেলে থাকা একজন সংসদের কাজ পরিচালনা করেন। প্যানেলে সদস্য মনোনীত করার ক্ষেত্রে চেয়ারম্যান সাধারণত সংসদে বিভিন্ন দলের শক্তি বিবেচনা করেন।

ওদিকে, এই মুহুর্তে জনতা দল-ইউনাইটেড সাংসদ হরিবংশের অবসরের পর রাজ্যসভায় এখন কোনও ডেপুটি চেয়ারম্যান নেই। নতুন ডেপুটি চেয়ারম্যান সদস্যদের মধ্যে থেকেই নির্বাচিত হবেন৷ তবে হরিবংশ সংসদে ফের নির্বাচিত হয়ে এসেছেন৷ তিনিই ফের এই পদের জন্য NDA প্রার্থী হিসেবে মনোনীত হবেন বলে আশা করা হচ্ছে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...