Friday, April 3, 2026

কারখানা বেচে দেওয়াই উচিত,শিল্প চালানো সরকারের কাজ নয় , ট্যুইট তথাগত রায়ের

Date:

Share post:

ফের বিতর্কিত জোড়া ট্যুইট প্রাক্তন বিজেপি নেতা তথা মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের।

এক ট্যুইটে তিনি বলেছেন, “সরকারি শিল্প বেচে দেওয়া হচ্ছে বলে অনেকে খুব ক্ষুন্ন হয়েছেন৷ এই ক্ষোভ আর কিছু নয় নেহরুবাদী-বামপন্থী শিক্ষার কুফল৷ ” ওই ট্যুইটে মেঘালয়ের রাজ্যপাল আরও লিখেছেন, “কারখানা বেচে দেওয়াই উচিত, কারণ সরকারের কাজ নয় শিল্প চালানো৷ সরকারের কাজ শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরী করা৷ সরকার শিল্প চালাতে গিয়েই সোভিয়েত দেশ উঠে গেল৷”

 

অন্য আর একটি ট্যুইটে এদিনই আম্বানি- আদানিদের হয়ে সওয়াল করেছেন এই রাজ্যপাল৷ তথাগত রায় লিখেছেন, “আম্বানি-আদানীদের উপর এত রাগের কি আছে? ওঁরা ঝুঁকি নিয়েছেন, লক্ষ্মীলাভ করেছেন, বাকিরা পারেন নি, সেইজন্য? বাসের পিছনে লেখা দেখেন নি, “হিংসা কোরোনা, চেষ্টা করো, তোমারও হবে”| পৃথিবীতে সব সমৃদ্ধি এসেছে ব্যক্তিগত মালিকানার উদ্যোগের মধ্যে দিয়ে| এটা যত তাড়াতাড়ি বোঝা যায় ততই মঙ্গল”৷ এই দুই ট্যুইটের পরেই নেটিজেনদের আক্রমণের মুখেও পড়েছেন তথাগত রায়।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...