Monday, March 30, 2026

স্বাধীনতা দিবসে ‘চা-চক্র’ হোক, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

Date:

Share post:

মহামারির কোপ পড়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। সময় কাটছাঁট করা হয়েছে। কিন্তু রাজভবনের ‘চা-চক্র’ বন্ধ হচ্ছে না। স্বাধীনতা দিবসে করোনা যোদ্ধাদের সম্মানিত করতে চান রাজ্যপাল জগদীপ ধনকড়। এই নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন রাজ্যপাল।

গত কয়েক বছর ধরে স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে যে অনুষ্ঠান হচ্ছে চলতি বছর তা করা সম্ভব নয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা তুলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনো দর্শক বা অতিথিদের ডাকা হবে না। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় প্রতিবছর রাজভবনে চা-চক্রের অনুষ্ঠান হয়ে থাকে। এদিকে চা চক্রের অনুষ্ঠান কীভাবে হবে তার পূর্ণ সিদ্ধান্ত রাজ্যপালদের নেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্র। চলতি বছর সে অনুষ্ঠান বাতিল হোক তা চান না রাজ্যপাল।

রাজভবন সূত্রে খবর, ১৫ অগস্টের চা-চক্র তিনি বন্ধ রাখতে চান না রাজ্যপাল। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে তিনি তা জানিয়েছেন। বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এই চা-চক্রের আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী সহ ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে ওঠা এমন বেশ কয়েকজনকে আমন্ত্রণ জানানো হবে। এ বিষয়ে আলোচনার জন্য প্রশাসনের কোনও প্রতিনিধিকে রাজভবনে পাঠানোর আর্জি জানিয়েছেন রাজ্যপাল।

Related articles

জমি দখল মামলায় তলব! ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের

কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোট (Election 2026) আসলেই বাড়ে সক্রিয়তা।...

লাল সেলাম আর চোখের জলে প্রিয় বাবিনকে শেষ বিদায়

আড়ম্বর পছন্দ ছিল না। সহজ কথার মতোই সহজ জীবনযাত্রা ছিল। জনপ্রিয় অভিনেতা হয়েও ভুলে যাননি শিকড়কে। সেই কারণেই...

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...