Sunday, June 21, 2026

সংক্রমণ বৃদ্ধির গতিতে বিশ্বের এক নম্বর ভারত!

Date:

Share post:

আক্রান্তের দিক থেকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও সংক্রমণে ভারত এক নম্বরে! এমনটাই দাবি করেছে মার্কিন সংস্থা ব্লুমবার্গের কোভিড-ট্র্যাকার। এই সংস্থা বলছে,আক্রান্তের সংখ্যার বিচারে ভারত আমেরিকা ও ব্রাজিলের থেকে পিছিয়ে থাকলেও সংক্রমণ বৃদ্ধির গতিতে ভারত এখন সবার আগে।
প্রসঙ্গত, ভারতে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ২০ শতাংশ বেড়েছে সংক্রমণের হার। গত কয়েকদিন ধরে ব্যাপকভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সুস্থতার রেকর্ড ভালো হলেও সংক্রমণ কিন্তু পিছু হটছে না।মোট আক্রান্তের বিচারে এখন বিশ্বে এক নম্বরে আমেরিকা। এর পরেই রয়েছে ব্রাজিল। কিন্তু ভারতে দৈনিক সংক্রমিত বৃদ্ধির হার ওই দুই দেশের থেকে বেশি। এদিন ভারতের স্বাস্থ্যমন্ত্রক যে হিসেব দিয়েছে তাতে আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার। এতেই দেখা যাচ্ছে, নতুন আক্রান্তের সংখ্যা বিশ্বে সবচেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে ভারতে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ হাজার ৯৩১ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৪৫৩ জন।

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...