Friday, April 3, 2026

চোখের চিকিৎসাই আগে, আপাতত দিল্লি যাচ্ছেন না মুকুল?

Date:

Share post:

চোখের চিকিৎসায় অগ্রাধিকার।

ইনজেকশন নিতেও হচ্ছে।
থাকতে হচ্ছে হাসপাতালে।
ফলে আপাতত দুতিনদিন দিল্লি যাচ্ছেন না মুকুল রায়।
বিজেপি নেতৃত্ব তাঁকে শুক্রবার দিল্লিতে থাকতে বলেছে বলে খবর।
কিন্তু এখনও মুকুল টিকিট কাটতে দেননি।
এদিকে একাধিক মুকুলঘনিষ্ঠই তাঁকে বলছেন, নির্দিষ্ট ফর্মুলা ছাড়া কথায় সময় নষ্ট হচ্ছে। ফলে “বিজেপিতে আছি, থাকবোর মত” রুটিন বিবৃতির বাইরে কিছু ভাবনাচিন্তা করা জরুরি। মজার বিষয়, মুকুল রবিবার প্রকাশ্যে এই কথাগুলি বললেও নানা জল্পনা অব্যাহত। সবচেয়ে বড় কথা মুকুল কী বলছেন, তার উপর দিল্লি থেকেও নজরদারি ছিল। বিশ্বাসের সম্পর্কে এসবের দরকার থাকে না বলেই সূত্রের পর্যবেক্ষণ। মুকুল আপাতত দুতিনদিন চোখকে বিশ্রাম দেবেন। তারপর আবার দিল্লির সঙ্গে কথা বলবেন। শুক্রবার দিল্লি যাবেন কী না, স্পষ্ট নয়। আসলে মুকুল নির্দিষ্ট কাজের জায়গা চান। অন্যথায় বৈঠক ও বিবৃতি অর্থহীন। দিল্লিতে তিন নেতা মুকুলকে দলে ধরে রাখতে সবরকম চেষ্টা করছেন। তাঁরা অমিত শাহের সঙ্গেও কথা বলেছেন বলে খবর। মুকুল শুধু বলেছেন,” চোখের চিকিৎসাটার দিন ঠিক করা ছিল। তাই আমি এখন কলকাতায়।”

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...